দাতব্য প্রতিষ্ঠানের জন্য চাঁদা তুলতে ফেসবুক ছাড়ছেন লেডি গাগা
মার্কিন সংগীতশিল্পী অ্যালিসিয়া কেইস পরিচালিত একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য চাঁদা তুলতে ফেসবুক ও টুইটারের মতো সামাজিক গণমাধ্যম থেকে সাময়িক বিদায় নিচ্ছেন ব্রিটিশ সংগীতশিল্পী লেডি গাগা। ভারত ও আফ্রিকায় এইচআইভি/এইডসে আক্রান্ত পরিবারগুলোকে সাহায্য করতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতেই তাঁর এই উদ্যোগ।‘ডিজিটাল লাইফ স্যাক্রিফাইস ফর কিপ এ চাইল্ড এলাইভ’ নামের এই কর্মসূচিতে মার্কিন সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, উশারের মতো তারকারাও অংশ নিচ্ছেন। এই কর্মসূচির মাধ্যমে আগামী মঙ্গলবার বিশ্ব এইডস দিবসে তহবিল সংগ্রহ করা হবে।তারকারা এরই মধ্যে শেষ টুইট বার্তা ও ইচ্ছাপত্র লিখে ভিডিও নির্মাণ করেছেন। ডিজিটাল ডেথ বা ডিজিটাল মৃত্যু বোঝাতে তারকাদের কফিনে শুয়ে থাকার দৃশ্য নিয়ে বিজ্ঞাপনচিত্রও নির্মিত হয়েছে। সেখানে ওই ভিডিও যুক্ত থাকবে। এ ছাড়া অনলাইনে এসব শিল্পীর গান পরিবেশন করা হবে। এর মাধ্যমে ১০ লাখ ডলারের তহবিল সংগ্রহের আশা করছেন আয়োজকেরা।এই কর্মসূচি অনুযায়ী ভক্তদের দানের অর্থ ১০ লাখ ডলারে না পৌঁছা পর্যন্ত তারকারা ফেসবুক, টুইটারের মাধ্যমে যোগাযোগ বন্ধ রাখবেন। বিবিসি।