দাফনকালে বন্দুকযুদ্ধ সৌদি আরবে দুইজন নিহত
সৌদি আরবে গত বুধবার পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনায় দুজন নিহত হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে নিহত এক ব্যক্তির দাফনকাজ চলার সময় ওই ঘটনা ঘটে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদমাধ্যমে বলা হয়, তেল উৎপাদনকারী ইস্টার্ন প্রদেশে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সৌদি আরবের শিয়া সংখ্যালঘুদের বসবাস ইস্টার্ন প্রদেশে। সম্প্রতি সেখানে কয়েকটি বিক্ষোভের ঘটনা ঘটে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বন্দুকধারীরা অন্য একটি দেশের হয়ে কাজ করছে।স্পষ্টতই বোঝা যায়, এই অন্য একটি দেশ বলতে ইরানের কথা ইঙ্গিত করা হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। অপরাধীরা সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ে। আবাসিক এলাকা থেকে তারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।সৌদি আরব অভিযোগ করে আসছে, ইরান বাহরাইনের অস্থিতিশীলতায় ইন্ধন জোগাচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। রয়টার্স ও বিবিসি অনলাইন।