প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডায় বনের মধ্যে আবারও আগুন ছড়িয়ে পড়ায় হুমকির মুখে ফোর্ট ম্যাকমারে শহরের পাশের তেল ক্ষেত্র থেকে শ্রমিকদের স্থানান্তর করা হয়েছে। সেখানে কাজ করা প্রায় ১২ হাজার শ্রমিককে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। পশ্চিম কানাডার অ্যালবার্টা প্রাদেশিক সরকারের প্রধান রাচেল নটলে বলেন, গত সোমবার সন্ধ্যায় আট হাজার লোককে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি চার হাজার মানুষকেও সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। দুই সপ্তাহ আগে দাবানলে ফোর্ট ম্যাকমারে শহরের বেশ বড় একটি অংশ পুড়ে যায়। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ৮০ হাজার শহরবাসীকে। আগুনে সেখানকার প্রায় আড়াই হাজার ভবন পুড়ে গেছে।
বিবিসি