দাবানল থেকে বাঁচতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ দাবানলের কারণে কানাডার তেলসমৃদ্ধ মরু অঞ্চল আলবার্তা প্রদেশের ফোর্ট ম্যাকমুরে শহরের এক লাখ বাসিন্দার বেশির ভাগকে বাধ্যতামূলকভাবে শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আলবার্তাতে বিপুলসংখ্যক লোককে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন প্রদেশ প্রধান। কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে ও ধোঁয়া পরিপূর্ণ শহর থেকে জনগণকে হেলিকপ্টারে করে উদ্ধার করতে সামরিক বাহিনীর সহায়তা চেয়েছে। কর্তৃপক্ষ শহরের প্রায় ৮০ হাজার লোকের জন্য বাধ্যতামূলক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শহর থেকে পালাতে প্রায় ৪০ হাজার লোক সড়কে রয়েছে। এএফপি