দামেস্কে জেনারেলকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতা চলছেই। গতকাল শনিবার হোমস শহরে অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে সাতজন নিহত হয়েছে। দামেস্কে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একজন জেনারেল। অন্যদিকে আল কায়েদা সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। মানবাধিকার কর্মীরা জানান, হোমসে বিক্ষোভকারীদের ওপর ট্যাংক ও রকেট হামলা আরও জোরদার করেছে সেনাবাহিনী। সর্বশেষ ঘটনায় হোমসের বাবে আমর এলাকায় সাতজন নিহত হয়েছে। বিক্ষোভকারী মোহাম্মদ হাসান জানান, বাবে আমরের একটি ভবনে গোলার্বষণে ওই সাতজন মারা যায়। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে একজন ৫৫ বছর বয়সী নারী।এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল ও চিকিৎসক ইসা আল-খাওলিকে ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ গতকাল সকালে রাজধানী দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় নিজ বাড়ির বাইরে গুলি করে হত্যা করে। তিনি রাজধানীর একটি সামরিক হাসপাতালের দায়িত্বে ছিলেন। এএফপি, রয়টার্স।