দামেস্কে বোমায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার রাজধানী দামেস্কে আজ মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় দুজন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে বিবিসি জানায়, আল-জিসর আল-আবিয়াদ শহরে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বোমা হামলায় দুজন মারা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিবিসি বলছে, এই বোমা হামলার মূল লক্ষ্য ছিল একটি সরকারি স্থাপনা।
গত কয়েক মাসে দামেস্ক শহরে সংঘাতের মাত্রা বহু গুণ বেড়ে গেছে। গত সপ্তাহে সোমারিয়া এলাকাতে একটি বাসে বোমা হামলায় ১৫ জন নিহত ও ৩০ জন গুরুতর আহত হয়।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ায় চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ মারা গেছে।