দামেস্কে রাশিয়ার দূতাবাসে গোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধকবলিত সিরিয়ার রাজধানী দামেস্কে রাশিয়ার দূতাবাসে গতকাল বৃহস্পতিবার বিকেলে গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন। সিরিয়ার প্রতিবেশী তুরস্কে এক পুলিশ সদস্য রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলোভকে গুলি করে হত্যার ঘটনার ১০ দিনের মাথায় এ ঘটনা ঘটল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র মারিয়া জাকারভ বলেন, দূতাবাসে গোলা নিক্ষেপের ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে বুধবারও ওই দূতাবাসে দুবার হামলা চালানো হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে, শান্তিচুক্তি স্থাপনে বিঘ্ন সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।
১৯ ডিসেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনী পরিদর্শনের সময় সে দেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলোভকে গুলি করে হত্যা করা হয়।