দামেস্কে ৩০টি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বারজেহ এলাকা থেকে ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশে নির্যাতনের ভয়াবহ চিহ্ন রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল সোমবার এ তথ্য দিয়েছে।চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি জানায়, লাশগুলো বিকৃত হয়ে গেছে এবং পরিচয় শনাক্তকরণ সম্ভব হয়নি। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারবিরোধী সিরিয়ান রেভল্যুশন জেনারেল কমিশন জানিয়েছে, গত রোববার ওই এলাকায় অন্তত ৫০টি লাশ পাওয়া যায়। সব কটি লাশের মস্তক ছিন্ন করে ফেলা হয়েছে। তাই সহজে শনাক্তকরণ সম্ভব নয়। এএফপি।