দামেস্কের উপকণ্ঠে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ বিদ্রোহী নিয়ন্ত্রিত মোয়াদামিয়া এলাকায় দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক সাহায্যবিষয়ক সংস্থার প্রধান ভ্যালেরি অ্যামোস।
মোয়াদামিয়া এলাকা থেকে গত রোববার তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে জানিয়ে অ্যামোস বলেন, ওই এলাকায় লড়াই এখনো অব্যাহত আছে। বোমাবর্ষণ করা হচ্ছে। এই অবস্থার মধ্যে সেখানে আরও অনেক মানুষ আটকা পড়ে আছে। এ ছাড়া সিরিয়ার আরও অনেক শহরের হাজার হাজার মানুষ একই অবস্থায় আছে বলে তিনি জানান।
সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলো ছেড়ে দিতে বাধ্য হবে, নইলে তারা না খেয়ে মরবে। কিন্তু গতকাল শনিবারও জারামানা এলাকায় আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করলেও ওই ঘটনার বিস্তারিত আর কিছু জানায়নি। বিবিসি।