দায়ী চর্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তন ক্যানসারের জন্য দায়ী কোলেস্টেরল বা চর্বি। শরীরে মাত্রাতিরিক্ত চর্বি থাকলে অস্ট্রোজেন নামক হরমোনের নিঃসরণ বেড়ে যায়। আর এই হরমোনটি ক্যানসার সৃষ্টি করে। এ অবস্থায় মানবদেহে চর্বি কমানোর জন্য ব্যবহূত ওষুধ হতে পারে ক্যানসার প্রতিকারের হাতিয়ার। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটিই দাবি করেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। আর শরীর মুটিয়ে যাওয়ার সঙ্গে স্তন, অন্ত্র ও জরায়ু ক্যানসারের সম্পর্ক আছে বলে এত দিন চিকিৎসকেরা যে দাবি করে আসছিলেন, এই গবেষণা সেটিকে আরও জোরালো করলো। বিবিসি।