দারফুরে সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
সুদানের দারফুর অঞ্চলের মানুষকে স্বাবলম্বী হতে যুক্তরাজ্য আগামী তিন বছরে অতিরিক্ত অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল রোববার দোহায় আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর এক সমেঞ্চলনে যুক্তরাজ্য এই প্রতিশ্রুতি দেয়।লন্ডন বলেছে, দারফুরের জনগোষ্ঠীকে নিজেদের খাদ্য উৎপাদন ও দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ প্রদানে দেশটি প্রতিবছর অন্তত এক কোটি ১০ লাখ পাউন্ড (এক কোটি ৬৫ লাখ মার্কিন ডলার) সহায়তা দেবে।দোহারের এই সমেঞ্চলনে বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা সংস্থা ও সরকারের ৪০০ প্রতিনিধি অংশ নেন। দারফুরের পুনর্গঠনে তহবিল সংগ্রহের উদ্দেশে এই সমেঞ্চলনের আয়োজন করা হয়।যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী লিন ফিডার্সস্টোন এক বিবৃতিতে বলেছেন, কয়েক বছর ধরে চলা যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ও জরুরি সহায়তার ওপর থেকে নির্ভরশীলতা কমাতে দারফুরের জনগণকে সহায়তার জন্য আজকের এই সমেঞ্চলন একটি বড় সুযোগ।দারফুরে এক দশক ধরে চলা সরকারি বাহিনীর সংঘর্ষে প্রায় ১৪ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এএফপি।