দারিদ্র্য নিয়ে মন্তব্যের জন্য তোপের মুখে রাহুল গান্ধী
দারিদ্র্য সম্পর্কে বেফাঁস কথা বলে ব্যাপক তোপের মুখে পড়েছেন ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। গত সোমবার এক বক্তৃতা অনুষ্ঠানে তিনি বলেন, ‘দারিদ্র্য একটি মানসিক অবস্থা।’গতকাল মঙ্গলবার রাহুলের ওই মন্তব্যের তীব্র সমালোচনা হয়েছে। অন্য দলের রাজনৈতিক নেতারা বলছেন, এই বক্তব্যে বোঝা যায়; গান্ধী বংশের একজন হয়েও বাস্তব জগৎ থেকে রাহুল কতটা দূরে অবস্থান করেন।সমাজবিজ্ঞানী বদ্রি নারায়ণের আয়োজনে গত সোমবার সংস্কৃতি, গণতন্ত্র ও প্রান্তিক জনগোষ্ঠীবিষয়ক এক বক্তৃতায় রাহুল গান্ধী বলেন, ‘দারিদ্র্য কেবলই একটি মানসিক অবস্থা।...দারিদ্র্যের মানোনো অভাব নয়। কেউ যদি আত্মবিশ্বাসী হন, তাহলে দারিদ্র্য জয় করতে পারবেন।’ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশের মুখপাত্র বিজয় বাহাদুর পাঠক বলেন, রাহুলের বক্তব্য তাঁর ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‘এটি কেবল দুঃখজনক নয়, গরিবদের সঙ্গে তামাশা।’বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা নাসিমুদ্দিন সিদ্দিকী বলেন, ‘কংগ্রেসের এই নেতা অজ্ঞ। তিনি মাঠপর্যায়ের অবস্থা জানেন না।...তিনি এসেছেন কোটিপতি পরিবার থেকে। এ বিষয়ে অজ্ঞানতার জন্য তাদের দোষ দেওয়া যাবে না।’ টাইমস অব ইন্ডিয়া।