দারিদ্র্যই বিশ্বের সবচেয়ে বড় সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কী? এ প্রশ্নের জবাবে নানা জন নানা মত দিয়েছেন। কেউ বলেছেন দারিদ্র্য, কারও দৃষ্টিতে যুদ্ধ, সন্ত্রাস এখন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। কারও মতে জলবায়ুর পরিবর্তন। তবে পাল্লা ভারী দারিদ্র্যের দিকে। বিবিসির এক জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৭১ ভাগ বলেছেন, দারিদ্র্যই এখন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা।গতকাল রোববার ওই জরিপের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের শতকরা ৬৪ ভাগ মনে করেন পরিবেশ দূষণ এবং ৬৩ ভাগের মতে খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি সবচেয়ে বড় সমস্যা। শতকরা ৫৯ জন মনে করেন সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন ও রোগ-ব্যাধির প্রকোপ, ৫৮ ভাগের মতে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ৫৭ ভাগের মতে যুদ্ধ-বিগ্রহ। গত বছরের জুন থেকে অক্টোবর মাসে সারা বিশ্বের ২৩টি দেশের ২৫ হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়। এএফপি।