দারিদ্র্যবিরোধী লড়াইকে প্রাধান্য দিচ্ছেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত সোমবার বলেছেন, ২০১৫ সাল নাগাদ বিশ্বে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জনে তিনি কাজ করবেন। এ বছর যেসব বিষয়কে তিনি প্রাধান্য দেবেন, এটি তার মধ্যে একটি।জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯২টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর ২০১০ সালকে উন্নয়নের বছর হিসেবে অভিহিত করেন বান কি মুন। একই সঙ্গে তিনি জানান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন বিষয়ে আগামী সেপ্টেম্বরে একটি বিশেষ শীর্ষ সম্মেলন আহ্বান করা হবে। ওই সম্মেলনে গত নয় বছরের অর্জন যাচাই করা হবে এবং এতে অংশগ্রহণকারীরা ২০০০ সালে নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে তাঁদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবেন।বান কি মুনের তালিকায় এ বছর অগ্রাধিকারপ্রাপ্ত অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে বিশ্বব্যাপী নারীদের ক্ষমতায়নের মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার অবসান, নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ে অগ্রগতি অর্জন, সংঘাত প্রতিরোধ এবং মানবাধিকার ও আইনের শাসনকে এগিয়ে নেওয়া। এএফপি।