দার্জিলিংয়ে শুরু হয়েছে 'জনতা-কারফিউ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্ধ্ গতকাল মঙ্গলবার ১১ দিনে পড়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে ৩ আগস্ট থেকে শুরু হয় এ বন্ধ্।
এদিকে জনমুক্তি মোর্চার ডাকে গতকাল থেকে শুরু হয়েছে ‘জনতা কারফিউ’। মোর্চার পক্ষ থেকে দার্জিলিংবাসীকে ঘর থেকে বের না হয়ে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
গতকালও পাহাড়ি জেলা দার্জিলিংয়ের পরিবেশ ছিল থমথমে। দোকানপাট, স্কুল-কলেজ, বেসরকারি অফিস-আদালত বন্ধ রয়েছে। বন্ধ যানবাহনও। পুলিশের ধরপাকড় চলছে। সোমবার রাতে পুলিশ গোর্খা জনমুক্তি মোর্চার ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
এদিকে অনির্দিষ্টকালের বনেধ্ ছাড় দেওয়া হয়েছে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে ১৮ আগস্ট পর্যন্ত। জনমুক্তি মোর্চা বলেছে, জেলায় রসদ ফুরিয়ে যাওয়ায় এ ছাড় দেওয়া হয়।