দার্জিলিংয়ে পাল্টা বন্ধ্ বাঙালিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলেঙ্গানার আঁচে উত্তপ্ত বহু দূরের পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং। গোর্খা জনমুক্তি মোর্চা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে ফের শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ্ ডেকেছে। গত সোমবার থেকে মোর্চা গোর্খাল্যান্ডের দাবিতে ৭২ ঘণ্টার বন্ধ্ পালন করেছে।এদিকে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে আমরা বাঙালি ও বাংলা ভাষা বাঁচাও কমিটি গতকাল বৃহস্পতিবার থেকে জনমুক্তি মোর্চার পাল্টা ৪৮ ঘণ্টার বন্ধ্ ডাকে।জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি গতকাল জানিয়েছেন, রাজ্য সরকার বন্ধ্ মোকাবিলার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানোয় তাঁরা ৯৬ ঘণ্টার পরিবর্তে অনির্দিষ্টকালের বন্ধ্ ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। বনেধর ডাকে ইতিমধ্যে পর্যটকেরা পাহাড় ছাড়তে শুরু করেছেন।