দার্জিলিংয়ে বিজেপিকে জনমুক্তির সমর্থন, অস্বস্তিতে মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা এভাবে ‘বিশ্বাসঘাতকতা’ করে বিজেপিকে সমর্থন দেবে, এটি ভাবতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, মমতার প্রচেষ্টায় দার্জিলিংয়ে স্বশাসিত পৃথক গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ গঠন করে সমস্যার সমাধান হয়েছিল।
তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের ওপর আস্থা রেখে দার্জিলিং আসনে সাবেক ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়াকে প্রার্থী করেন। তবে গোর্খা জনমুক্তি মোর্চাকে পাশ কাটিয়ে মমতা দার্জিলিং আসনের প্রার্থী ঘোষণা করায় ভালো চোখে নিতে পারেননি বিমল গুরুং। ক্ষুব্ধ হয়ে গত সোমবার বিজেপির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন, তাঁর দল বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে।