দার্জিলিংয়ে বিজেপির প্রার্থী বাপ্পী লাহিড়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনে বিজেপি সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ীকে মনোনয়ন দিচ্ছে। গতকাল নয়াদিল্লিতে দাজির্লিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে বিজেপির সভাপতি রাজনাথ সিং জানান, দার্জিলিং আসনে বিজেপি প্রার্থীকে সমর্থন জানাবে গোর্খা জনমুক্তি মোর্চা।
তবে দিল্লির বিভিন্ন সূত্র জানায়, এই আসনে প্রার্থী হতে পারেন বাপ্পী লাহিড়ী। এই আসনে তৃণমূল সাবেক ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়াকে মনোনয়ন দিয়েছে।
গোর্খা জনমুক্তি মোর্চাকে এড়িয়ে দার্জিলিংয়ে একতরফা প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। এতে ক্ষুব্ধ হয় জনমুক্তি মোর্চা। এরপরই জনমুক্তি মোর্চার নেতারা দিল্লি ছুটে যান। গতকাল সকালে বৈঠক করেন বিজেপির সঙ্গে।
ইতিমধ্যে ভাইচুং ভুটিয়া জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে ফোন করে তাঁর সমর্থন চান। কিন্তু বিমল তৃণমূল প্রার্থীর অনুরোধ প্রত্যাখ্যান করেন।