দার্জিলিংয়ে স্বশাসিত জিটিএর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিংকে নিয়ে গঠিত স্বশাসিত সংস্থা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) যাত্রা শুরু হয়েছে গতকাল শনিবার। গত সাড়ে চার বছর ধরে দার্জিলিংকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চা আন্দোলন চালিয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যা সমাধানে গড়েন জিটিএ। সেই জিটিএর নির্বাচনও অনুষ্ঠিত হয় সম্প্রতি। ৪৫ আসনের ৪৫টিই জিতে নেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীরা। নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস অংশ নেয়নি। গতকাল জিটিএর সদস্যদের পপথ গ্রহণ অনুষ্ঠান হয়। জিটিএর প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন মোর্চার সভাপতি বিমল গুরুং। তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন।