দার্জিলিংয়ে ১২ ঘণ্টার বন্ধ্ পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে গতকাল শনিবার পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার তিনটি মহকুমায় সকাল-সন্ধ্যা বন্ধ্ পালিত হয়েছে। বন্ধ্ চলাকালে দার্জিলিংয়ের দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় যানবাহন চলেনি। বনধের সমর্থনে জনমুক্তি মোর্চার উদ্যোগে পাহাড়ের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল হয়েছে। লেপচা সম্প্রদায়ের জন্য পৃথক স্বশাসিত উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল এই বন্ধ্ পালন করা হয়। এদিকে দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং গত শুক্রবার দার্জিলিংয়ের শিবচুতে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তৃণমূলের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তিনি প্রশংসা করেন সিপিএমকে। বিমল গুরুং বলেন, নীতির দিক দিয়ে মমতার দলের চেয়ে সিপিএম অনেক ভালো। ওই দলে অনুশাসন রয়েছে।