দালাই লামার বক্তৃতা ঘিরে চীন-ভারত বৈঠক বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও চীনের কূটনীতিকদের মধ্যে সীমান্তের সমস্যা নিরসনে নির্ধারিত বৈঠক গতকাল রোববার বাতিল করা হয়েছে। নয়াদিল্লিতে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার একটি বক্তৃতাকে কেন্দ্র করে চীন ওই বৈঠক বাতিল করেছে। আজ সোমবার বৈঠকটি হওয়ার কথা ছিল।নয়াদিল্লিতে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা আগামী বুধবার এক বৈঠকে বক্তব্য দেওয়ার কথা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারত ও চীনের মধ্যে সোমবারের বৈঠকে দীর্ঘদিন ধরে বিরাজমান সীমান্তের সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।ওই কর্মকর্তা জানান, আগামী বুধবার বৌদ্ধদের একটি বৈঠকে বক্তব্য দেবেন দালাই লামা। বেইজিং চেয়েছিল, ওই অনুষ্ঠান বাতিল করা হোক। কিন্তু নয়াদিল্লি এটা করেনি।চীনের শাসন থেকে তিব্বতকে মুক্ত করতে ১৯৫৯ সালে অভ্যুত্থান করার চেষ্টা করেন দালাই লামা। ব্যর্থ হয়ে তিনি ভারতে পালিয়ে যান। পরে ভারতের ধর্মশালায় তিব্বতের প্রবাসী সরকার গঠন করেন। এএফপি।