দাড়িতে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিছক শখের বশে তিনি কাজটা শুরু করেছিলেন। কিন্তু এখন তা নেশায় পরিণত হয়েছে। তাঁর কাজটা হচ্ছে বিভিন্ন নকশার দাড়ি রাখা। এ কাজের জন্য ইতিমধ্যে লিমকা বুক অব রেকর্ডসে নাম তুলেছেন সমির মেহতা। ৩৭ বছর বয়সী গুজরাটি এ ব্যবসায়ী গত চার বছরে ৫৭টি ভিন্ন নকশার দাড়ি রেখেছেন। সমির জানান, দাড়িতে প্রতিটি নতুন নকশা ফুটিয়ে তুলতে তাঁর প্রায় এক মাস সময় লাগে এবং ৬০ পাউন্ডের মতো খরচ হয়। এক দিন পরপর সেলুনে গিয়ে তিনি দাড়ির নকশা ঠিকঠাক রাখেন। তিনি বলেন, ‘মূলত মুখে না বলে দাড়ির মাধ্যমে একটি বক্তব্য প্রকাশের চেষ্টা করি আমি।’ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) উপলক্ষে দাড়িতে ক্রিকেট ব্যাট ও বলের নকশা করেন সমির। স্বাধীনতা দিবস উপলক্ষে দাড়িকে ভারতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলেন, ভ্যালেনটাইনস ডে উপলক্ষে দাড়িতে হূদয়ের আকৃতি ফুটিয়ে তোলেন। গত বছর নির্বাচনের সময় তিনি পছন্দের প্রার্থীর প্রতীকের নকশা দাড়িতে ফুটিয়ে তোলেন।সমির জানান, চার বছর আগে অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের সময় এ অভিনব ধারণাটি তাঁর মাথায় আসে। তাঁর বক্তব্য, ফ্যাশন করার জন্য মেয়েদের তুলনায় ছেলেদের সুযোগ কম। তাই ফ্যাশনের চাহিদা পূরণের জন্য দাড়িকেই বেছে নিন তিনি।তিনি বলেন, দাড়িতে প্রথম নকশাটি করার পর তাঁর স্ত্রী তাঁর সঙ্গে বাইরে বের হতে চাইতেন না। পথচারীরা মুখ চেপে হাসত। কিন্তু কোনো সমালোচনা তাঁকে আটকে রাখতে পারেনি। এখন অনেকেই পথে তাঁকে থামিয়ে ছবি তোলেন। তাঁর স্ত্রীও বিষয়টি নিয়ে লজ্জা কাটিয়ে উঠেছেন। সামির জানিয়েছেন, তিনি দাড়ির নকশার সংখ্যা ১০০-তে নিতে চান। অ্যানানোভা