দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচি বিমানবন্দরে গত রোববারের হামলার দায় স্বীকার করেছে উজবেক জঙ্গিরা৷ গতকাল বুধবার এক বিবৃতিতে উজবেক ​জঙ্গিগোষ্ঠী ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান (আইএমইউ) জানায়, গত মাসে পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে বিমান হামলায় নারী ও শিশু হত্যার প্রতিশোধ নিতেই তারা এ হামলা ​চালিয়েছে৷ বিমানবন্দরে হামলায় নিহত জঙ্গিদের ডিএনএ পরীক্ষা করা হয়েছে৷ করাচির কর্মকর্তারাও জানিয়েছেন, জঙ্গিরা উজবেক বংশোদ্ভূত বলে মনে করা হচ্ছে৷ বিবিসি৷