দায়ী আমিষ খাদ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভায় ২৩ বিধায়কের দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছিল, ধর্ষণের জন্য দায়ী মুঠোফোন। আর গত মঙ্গলবার ধর্ষণের জন্য মুঠোফোনের পাশাপাশি আমিষ খাবারকে দায়ী করলেন বিহার রাজ্যের সংস্কৃতি ও যুবকল্যাণমন্ত্রী বিনয় বিহারি। তিনি বলেন, ‘দেশজুড়ে এত অপরাধ বাড়ার কারণ মুঠোফোন এবং আমিষ খাদ্য।’ মন্ত্রী এ কথাও বলেন, ‘বিদ্যালয়ের ছাত্ররা মুঠোফোনে নীল ছবি দেখে, অশ্লীল গান শোনে, নোংরা এসএমএস চালাচালি করে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রছাত্রীরা নিরামিষ খাবার খাওয়ার অভ্যাস করুক। এতে মন শান্ত থাকবে, শরীরও থাকবে সুস্থ।’ কলকাতা প্রতিনিধি