দিনে ৬ গোয়াবাসী পর্তুগিজ হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গোয়া রাজ্যে প্রতিদিন অন্তত ছয়জন করে নাগরিক তাঁদের ভারতীয় জাতীয়তা পরিবর্তন করে পর্তুগিজ হন। ২০০৮ সাল থেকে এ হারে জাতীয়তা পরিবর্তনের কাজ চলছে। গোয়ার রাজধানী পানাজির নির্বাচন কমিশনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

গোয়া রাজ্যটি ১৯৬১ সাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ ছিল। এ কারণে সাবেক ঔপনিবেশিক শাসকেরা গোয়াবাসীর জন্য পর্তুগালের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি কিছুটা শিথিল রেখেছেন।

গত বছরের ৩১ জানুয়ারি থেকে এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১১ হাজার ৫০০ গোয়াবাসী পর্তুগালের পাসপোর্ট নিতে ভারতীয় পাসপোর্ট ফেরত দিয়েছেন।

নির্বাচন কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গোয়ার প্রায় ২,৭০০ ভোটার ভোটাধিকার হারিয়েছেন। কারণ, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আরও ৮,৮০০ জনের ব্যাপারে এ সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়ম অনুযায়ী বিদেশি পাসপোর্টধারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পিটিআই।