দিলামিনি-জুমা এইউর প্রথম নারীপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার এনকোসাজানা দিলামিনি-জুমা আফ্রিকান ইউনিয়ন কমিশনের (এইউ) প্রধান পদে প্রথম নারী হিসেবে গত রোববার নির্বাচিত হয়েছেন। কয়েক দফা ভোটে তিনি পূর্বসূরি জ্যাঁ পিংকে অল্প ব্যবধানে পরাজিত করেন।জ্যাঁ পিং পরাজয় মেনে নিয়েছেন বলে জানান তাঁর মুখপাত্র নউরেদ্দিন মেনজি। বেনিনের প্রেসিডেন্ট ও এইউর বর্তমান প্রধান টমাস বনি ইয়ায়ি বলেন, দিলামিনি-জুমা এখন থেকে এইউর নেতৃত্ব দেবেন।মোট ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর দিলামিনি-জুমাকে সবার আগে স্বাগত জানিয়েছেন তাঁর সাবেক স্বামী ও দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ৬৩ বছর বয়সী দিলামিনি-জুমা একজন অভিজ্ঞ কূটনীতিক। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। এএফপি।