দিল্লি কেরোসিনমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম শহর হিসেবে রাজধানী নয়াদিল্লিকে কেরোসিনমুক্ত শহর ঘোষণা করা হয়েছে৷ গত বুধবার নয়াদিল্লির খাদ্য সরবরাহ এবং ওজন ও পরিমাপ বিভাগের কমিশনার এস এস যাদব এই ঘোষণা দিয়ে বলেন, ‘দিল্লি: কেরোসিন মুক্ত শহর প্রকল্প-২০১২’-এর সফল বাস্তবায়নের পর এখন আর ভর্তুকির কোনো কেরোসিন রাজধানীতে সরবরাহ করা হবে না। ফলে প্রতিবছর সরকারের ২০০ কোটি রুপির বেশি সাশ্রয় হবে। ২০১২ সালে দিল্লির সরকার ৬২ কোটি রুপির এই প্রকল্প বাস্তবায়ন করে। যাদব বলেন, তিন ধরনের তিন লাখ ৫৬ হাজার কার্ডধারী এই প্রকল্পের আওতায় অন্যান্য সুবিধাসহ বিনা মূল্যে গ্যাসের সংযোগ পাবে। পিটিআই।