দিল্লিতে আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের সমর্থন নিয়ে দিল্লিতে আবার আম আদমি পার্টি (এএপি) সরকার গঠন করতে যাচ্ছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল৷ তবে শেষ পর্যন্ত এএপি জানিয়ে দিল, তারা সে পথে হাঁটছে না৷ এর অর্থ হচ্ছে, দিল্লিতে আবার বিধানসভা নির্বাচন হবে৷ অবশ্য নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি৷ গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত দিল্লির বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করে অরবিন্দ কেজরিওয়ালের এএপি৷ কিন্তু জনলোকপাল বিল নিয়ে বিরোধের জের ধরে এএপি সরকার গত ১৪ ফেব্রুয়ারি পদত্যাগ করে৷ হিন্দুস্তান টাইমস৷