দিল্লিতে এবার বিদ্যালয়ে শিশু ধর্ষণ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লির একটি সরকারি বিদ্যালয়ে গত বৃহস্পতিবার সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সেখানে ব্যাপক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মঙ্গলপুরী এলাকায় অবস্থিত ওই বিদ্যালয়টি পরিচালনা করে দিল্লি নগর করপোরেশন (এমসিডি)। ধর্ষণের শিকার ওই শিশুকে বিদ্যালয়টির ভেতরে আহত অবস্থায় পাওয়া যায় এবং পরে তাকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়।চিকির‌্যাসকেরা শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে নিশ্চিত করার পর তার অভিভাবকেরা গতকাল সকালে পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির শরীরের স্পর্শকাতর অংশগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘শিশুটি গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের ভেতরে এক ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হন। তার বাবা-মা আজ (শুক্রবার) সকালে আমাদের কাছে আসেন। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ধর্ষণের শিকার শিশুটি তাকে নির্যাতনকারীর বিষয়ে আমাদের কিছুই জানাতে পারেনি। আমরা বিষয়টির তদন্ত করে দেখছি। আমরা শিক্ষক ও একজন নিরাপত্তা প্রহরীসহ বিদ্যালয়টির পুরুষ কর্মীদের জিজ্ঞাসাবাদ করছি।’এদিকে শিশুটি ধর্ষণের শিকার হওয়ার খবর জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা সঞ্জয় গান্ধী হাসপাতালের বাইরে এবং মঙ্গলপুরী এলাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন। অসংখ্য নারীও এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের একটি অংশ পরে হাসপাতালের বাইরে সহিংসতা শুরু করে। তারা ইটপাটকেল ছুড়ে যানবাহন ভাঙচুর করে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। ঘটনার সময় পুলিশের কয়েকজন সদস্য ও স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। বিক্ষোভের মাত্রা বৃদ্ধি পেলে হাসপাতালটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পুলিশ সক্রিয়ভাবে মামলাটি নিয়ে কাজ করছে না এবং জড়িত ব্যক্তিদের ধরছে না।শিশুটিকে ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে ভারতের জাতীয় নারী কমিশনের (এনসিডব্লিউ) চেয়ারপারসন মমতা শর্মা বলেন, এ ধরনের ঘটনা বেড়েই চলেছে। দোষীদের কঠোর শাস্তি না দেওয়া হলে এ ধরনের ঘটনা সংঘটন-কারীদের মানসিকতার পরিবর্তন হবে না বলে তিনি মনে করেন।উত্তর দিল্লি নগর করপোরেশন (এনডিএমসি) ঘটনার শিকার শিশুটির বিষয়ে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এনডিএমসির নেতা মাহেন্দ্র নাগপাল বলেন, ‘আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং আরও বিশদ জানার চেষ্টা করছি। ঘটনাটি এখনো পরিষ্কার নয়। তবে বিদ্যালয়টির কেউ যদি জড়িত আছে বলে প্রমাণিত হয়, তবে আমরা অবিলম্বে ব্যবস্থা নেব।’এর আগে গত বছরের ডিসেম্বর মাসে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন মেডিকেলের এক ছাত্রী। পরে তিনি সিঙ্গাপুরে চিকির‌্যাসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনা নিয়ে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি।