দিল্লিতে জন কেরি আজ মনমোহনের সঙ্গে বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তিন দিনের ভারত সফরে গতকাল রোববার নয়াদিল্লি পৌঁছেছেন। কাতারে সিরিয়া নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষ করে সেখান থেকে তিনি ভারতে আসেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে আজ সোমবার কেরির বৈঠক করার কথা। ভারত সফরের প্রাক্কালে কেরি এক বার্তায় বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগানো নিয়ে তিনি ভারতের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তবে ধারণা করা হচ্ছে, জন কেরির ভারত সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলো ছাপিয়ে আফগানিস্তান প্রসঙ্গ বড় হয়ে উঠবে। এএফপি।