প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বিজেপির ওপর গোপন নজরদারির কারণ জানতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিক ক্যাথলিন স্টিফেনসকে তলব করেছে নরেন্দ্র মোদির সরকার। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ওপর নজরদারি করেছে—ওয়াশিংটন পোস্ট-এর এমন খবরের ভিত্তিতে গতকাল বুধবার তাঁকে তলব করা হয়। খবর এএফপির।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ‘আমরা তাঁকে ডেকে এর একটি সুনির্দিষ্ট জবাব চেয়েছি।’
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের সরবরাহ করা নতুন নথি সোমবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির দিল্লি সফর সামনে রেখে দেশটির জ্যেষ্ঠ কূটনীতিককে তলবের এই ঘটনা ঘটল।