দিল্লিতে ২০১২ সালে ধর্ষণ মামলা ৬৩৫টি দোষী সাব্যস্ত ১ জন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নয়াদিল্লিতে বিদায়ী বছরে ৬৩৫টি ধর্ষণ মামলা হয়েছে। এতে মাত্র একজন দোষী সাব্যস্ত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৬৩৫টি ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ৭৫৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের একজনকে দোষী সাব্যস্ত করেন আদালত। ৪০৩ জনের শুনানি চলছে, ৩৪৮ জনের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দুজনকে খালাস দেওয়া হয়েছে। ২০১১ সালে নয়াদিল্লিতে ধর্ষণের ঘটনায় সব মিলিয়ে ৫৭২টি মামলা হয়। ২০১০ সালে ধর্ষণের মামলা হয় ৫০৭টি এবং ২০০৯ সালে ৪৬৯টি ও ২০০৮ সালে মোট ৪৬৬টি।২০১১ সালে ধর্ষণ মামলায় মোট ৭৪৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১৮ জনকে দোষী সাব্যস্ত করা, খালাস দেওয়া হয় ৩৪ জনকে এবং ৫৯৭ জনের বিরুদ্ধে এখনো বিভিন্ন আদালতে শুনানি চলছে। ৮৬ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। টাইমস অব ইন্ডিয়া।