দিল্লির আইনসভায় নির্বাচন করতে চান কেজরিওয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লির আইন পরিষদের নির্বাচনে গতকাল রোববার প্রার্থিতার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কংগ্রেসের শিলা দীক্ষিতের বিরুদ্ধে তিনি লড়বেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনকারী আন্না হাজারের সাবেক সহযোগী কেজরিওয়ালের প্রার্থিতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাঁর দল।
এ প্রসঙ্গে এএপির এ নেতা বলেন, শিলা দীক্ষিতের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থিতা ঘোষণার চিঠি তিনি আজ দলের কাছে জমা দেবেন। একই আসনে নির্বাচন করবেন বিজেপির প্রাদেশিক সভাপতি বিজয় গোয়েল। এএফপি।