প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালে ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। গরিব ও মধ্যবিত্ত মানুষের স্বার্থে এই সমাজতান্ত্রিক সরকারের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ শুভেন্দু অধিকারী গত শনিবার দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে এক সমাবেশে এ কথা বলেন। তিনি বলেন, এবার সরাসরি দিল্লি থেকে দেশ পরিচালনার নেতৃত্ব দেবেন মমতা। তিনিই কেন্দ্রে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। তৃণমূলের এই সাংসদ দাবি করেন, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনেই জিতবেন তৃণমূল প্রার্থীরা। কলকাতা প্রতিনিধি।