দিল্লির লালকেল্লায় হামলাকারীর মৃত্যুদণ্ডাদেশ বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০০ সালে ভারতের নয়াদিল্লিতে ঐতিহাসিক লালকেল্লায় হামলার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাকিস্তানি জঙ্গি আপিলে হেরে গেছেন। ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বুধবার তাঁর আবেদন নাকচ করে দিয়েছেন।লালকেল্লায় হামলায় তিনজন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও ভারতের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে পাকিস্তানি জঙ্গি মোহাম্মদ আরিফ ওরফে আশফাককে। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। কিন্তু আদালত তাঁর মৃত্যুদণ্ড বাতিলের আবেদন নাকচ করে দিয়েছেন।এএফপি।