দীপার অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমসের ধাঁচে একটি আধুনিক হাসপাতাল গড়ার দাবিতে কংগ্রেসনেত্রী কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সী অনশন চালিয়ে যাবেন বলে গতকাল শনিবার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার দুপুরে কলকাতার ধর্মতলার কাছে গান্ধী মূর্তির নিচে তিনি অনশন শুরু করেন। তাঁর সঙ্গে কংগ্রেসের প্রায় ৫০ নেতা-কর্মী অনশনে যোগ দিয়েছেন। পার্লামেন্ট সদস্য দীপা দাসমুন্সী দীর্ঘদিন ধরে রায়গঞ্জে এইমসের ধাঁচে একটি হাসপাতাল গড়ার দাবি জানিয়ে আসছেন। কলকাতা প্রতিনিধি