দীর্ঘ প্রতীক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ১১ হাজার আশ্রয়প্রার্থী প্রায় সাত বছর ধরে অপেক্ষার প্রহর গুনছেন। সে দেশে থাকতে পারবেন কি না, এ সিদ্ধান্ত জানার অপেক্ষায় তাঁদের এতগুলো বছর কেটে গেছে শরণার্থী হিসেবে। ব্রিটিশ আইনপ্রণেতারা গতকাল বুধবার এ কথা জানান। পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলছে, প্রায় ২৯ হাজার আশ্রয়প্রার্থীর আবেদন ২০০৭ সাল থেকে ঝুলে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিচ্ছে না। এই ২৯ হাজারের মধ্যে ১১ হাজার আশ্রয়প্রার্থী তাঁদের আবেদনের ব্যাপারে প্রাথমিক কোনো সিদ্ধান্তও জানতে পারেননি। রয়টার্স