দীর্ঘায়ুতে হংকংয়ের কাছে পিছিয়ে পড়ল জাপানি নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘায়ু লাভের দিক দিয়ে জাপানি নারীরা হংকংয়ের নারীদের কাছে পিছিয়ে পড়ল। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘায়ু প্রত্যাশীদের বিশ্ব-তালিকায় গত ২৫ বছরের মধ্যে এই প্রথম দেশটির নারীরা অন্যদের চেয়ে পিছিয়ে পড়েছে।২০১০ সালে জাপানি নারীদের গড় আয়ু ছিল ৮৬ দশমিক ৩০ বছর। ২০১১ সালে তা কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৯০ বছর। আর গত বছর হংকংয়ের নারীদের গড় আয়ু ছিল ৮৬ দশমিক ৭০ বছর।প্রতিবেদনে বলা হয়, জাপানে গড় আয়ু কমে যাওয়ার পেছনে ২০১১ সালের মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আংশিক দায়ী। ওই বিপর্যয়ে অন্তত ২০ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়।খাদ্যাভাসের কারণে জাপানি নারীরা গড় আয়ু লাভে শীর্ষে ছিলেন। তাঁদের অবস্থান পরিবর্তনের পেছনে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অন্য কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি ও অসুস্থতাসহ বিভিন্ন প্রাকৃতিক কারণ। জাপানি পুরুষদের গড় আয়ু ৭৯ দশমিক ৫৫ বছর থেকে গত বছর ৭৯ দশমিক ৪৪ বছরে নেমে গেছে। গড় আয়ুর তালিকায় ২০১০ সালে তাদের স্থান ছিল চতুর্থ। তবে গত বছর তারা অষ্টম অবস্থানে নেমে যায়। বিবিসি।