দুঃসাহসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রের পানিতে ডুবতে বসেছেন মাঝবয়সী এক পুরুষ। নিজেকে রক্ষায় লড়ছেন বিক্ষুব্ধ সমুদ্রের সঙ্গে, কিন্তু পেরে উঠতে পারছেন না। দৃশ্যটি চোখে পড়ল আট বছর বয়সী দুই বালকের। মৃত্যুর মুখে পড়া ওই ব্যক্তিকে রক্ষায় এগিয়ে গেল ওই দুই বালক। তাঁকে সমুদ্র থেকে তুলে আনল তারা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে। দুঃসাহসিক ওই কাজ করার পর বীরের মর্যাদা পেয়েছে ওই দুই অস্ট্রেলীয় বালক।জেইস সেথারলি ও স্পেনসার জিমস নামের বালক দুটি একটি জুনিয়র লাইফ সেভার্স ক্লাবের সদস্য। বীরোচিত উদ্ধারকাজের পর তারা বলেছে, প্রতিকূল পরিস্থিতিতে ভয় পায়নি তারা। লাইফগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ পর্যন্ত যতগুলো উদ্ধার অভিযান দেখেছে, সেগুলোর মধ্যে এটা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য।অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে নর্থক্লিফ লাইফ সেভিং ক্লাবের প্রেসিডেন্ট ডেভিড শিল্ড বলেন, তিনি আগে কখনোই এ ধরনের দুঃসাহসিক উদ্ধার অভিযান দেখেননি। তিনি বলেন, ‘আমি ৩০ বছর ধরে উদ্ধারকাজের সঙ্গে জড়িত। আমি এর আগে কখনো দেখিনি যে, এত কম বয়সের কোনো বালক বয়স্ক কোনো মানুষকে উদ্ধারে এগিয়ে গিয়েছে।’ শিল্ড জানান, বীরোচিত কাজের জন্য ওই দুই বালককে পদকসহ যথাযথ স্বীকৃতি দেওয়া হবে। বিবিসি।