দুই কানাডীয় সেনা ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার টরন্টোতে গত সোমবার সরকারি এক নিয়োগ কেন্দ্রে ঢুকে দুজন সেনাকে ছুরিকাহত করেছেন এক ব্যক্তি। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত শুরুর আগে মানসিক পরীক্ষার জন্য ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ব্যক্তিটি সরকারি ভবনটিতে ঢুকে কেউ কিছু বোঝার আগেই অভ্যর্থনা ডেস্কের একজনকে ছুরিকাহত করেন। এরপর তিনি আরও এক সেনাকে আঘাত করেন। টরন্টোর পুলিশপ্রধান মার্ক স্যান্ডার্স বলেন, ২৭ বছর বয়সী ওই হামলাকারীর কিছু মন্তব্য উদ্বেগ সৃষ্টি করেছে। এ কারণে হামলাটির সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা থাকতে পারে।
এএফপি