দুই কোটি ডলারে পিকাসোর ছবি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম দুই কোটি ২০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। গত মঙ্গলবার লন্ডনে নিলামে ‘জেন ফিয়ে এদহমি’ নামের চিত্রকর্মটি বিক্রি হয়।চিত্রকর্মটি পিকাসোর স্প্যানিশ বংশোদ্ভূত প্রেমিকা মারি-থেরেস ওয়াল্টারের একটি প্রতিকৃতি। ১৯৩৫ সালে আঁকা এ চিত্রকর্মটি গত বছর পরিচয় গোপন রাখার শর্তে একজন মার্কিন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়কে দেন। শর্ত ছিল, ছবিটি বিক্রির সব অর্থ বৈজ্ঞানিক গবেষণায় ব্যয় করতে হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিক্রয়লব্ধ অর্থ ডায়াবেটিস, অতিশয় স্থূলতা ও হূদেরাগ গবেষণায় ব্যয় করা হবে। বিশ্ববিদ্যালয় প্রকল্পের মাধ্যমে এ অর্থ ব্যয় হবে। এ প্রকল্পে অর্থনীতিবিদ থেকে সমাজবিজ্ঞানী সবাইকে যুক্ত করা হবে বলেও উপাচার্য জানান। এএফপি।