দুই কোরিয়ার আলোচনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি যৌথ বাণিজ্য প্রকল্প নিয়ে গতকাল মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সিউলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ও দক্ষিণ কোরিয়ায় হামলার হুমকি সত্ত্বেও আলোচনা শুরু হলো। এএফপি। সিউলের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় জানায়, উত্তর ও দক্ষিণ কোরিয়ার যৌথভাবে পরিচালিত কায়েসং শিল্পাঞ্চলে নতুন করে প্রাণসঞ্চারের উপায় নিয়ে আলোচনার জন্য দুই পক্ষের কর্মকর্তারা দুই দিনের ওই আলোচনা শুরু করেছেন।কায়েসংয়ে আলোচনা শুরু করার ব্যাপারে গত সপ্তাহে সম্মত হয়েছিল দুই পক্ষ। কয়েক মাসের উত্তেজনার পর উত্তর কোরিয়া সর্বশেষ ওই সম্ভাব্য আপসমূলক পদক্ষেপ গ্রহণ করে।