প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার অদূরে মধ্যমগ্রামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে দুবার গণধর্ষণ করেছে একদল দুষ্কৃতকারী। গত শুক্রবার রাতে জনৈক ছোট্টু তালুকদারের নেতৃত্বে সাতজন মেয়েটিকে তুলে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। সে মামলা করলে খেপে যায় অপরাধীরা। গত রোববার রাতে পথ থেকে ছোট্টু আবার জোর করে তুলে নিয়ে যায় তাকে। গতকাল মঙ্গলবার অভিযুক্ত ছোট্টু তালুকদারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা প্রতিনিধি।