দুই দশক পর পুনর্মিলন
স্বামী-সন্তানসহ সাজানো-গোছানো লন্ডনের ছিমছাম জীবন, নাকি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সামরিক জান্তার রক্তচক্ষুকে মোকাবিলা করা—অং সান সু চি বেছে নিয়েছিলেন দ্বিতীয়টি।দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার স্বার্থে প্রিয়জনের সান্নিধ্য, সন্তানের প্রিয় মুখ, স্নেহের বাঁধন, মায়া-মমতা সব পিছুটান দূরে ঠেলে ইস্পাতকঠিন এক সিদ্ধান্ত নিতে হয়েছিল সু চিকে।স্বামী মাইকেল অ্যারিস (ব্রিটিশ নাগরিক), বড় ছেলে আলেক্সান্ডার, ছোট ছেলে কিমকে যুক্তরাজ্যে ফেলে ১৯৮৮ সালের মার্চে একাই মিয়ানমারে ফিরে আসেন সু চি।পরের বছরই মিয়ানমারের সামরিক জান্তা সু চিকে গৃহবন্দী করে। এরপর দুই দশকের বেশি সময় বন্দীদশায় কেটেছে তাঁর।সু চির স্বামী মাইকেল অ্যারিস ক্যানসারে আক্রান্ত হয়ে যখন মৃত্যুপথযাত্রী, তখনো সু চি স্বামীকে দেখতে যাননি। তাঁর ভয় ছিল, স্বামীকে দেখার জন্য লন্ডনে গেলে জান্তা তাঁকে আর দেশে ফিরতে দেবে না।গত বছর সু চির আত্মজীবনীমূলক বই দ্য লেডি অ্যান্ড দ্য পিকক প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন লন্ডনের ইনডিপেনডেন্ট পত্রিকার সাংবাদিক পিটার পপহাম।গণতন্ত্রপন্থী এই নেত্রী সম্পর্কে পপহামের মূল্যায়ন হচ্ছে, ‘আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি অসাধারণ’। এ সপ্তাহেই নিজের দুই ছেলের সঙ্গে লন্ডনে দেখা হবে সু চির। কাল মঙ্গলবার তাঁর ৬৭তম জন্মদিনেই দীর্ঘ প্রতীক্ষিত পারিবারিক এই পুনর্মিলন হবে। এএফপি।