দুই প্রার্থীরই জয় দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ও তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। দুই সপ্তাহ পর নির্বাচনের ফল ঘোষণা করা হবে। তবে এর আগেই গতকাল দুই প্রার্থীই নিজেদের জয়ী দাবি করেছেন। খবর রয়টার্স ও বিবিসির।
আনুষ্ঠানিকভাবে ২২ জুলাই নির্বাচনের ফল প্রকাশ করা হবে। নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, জাকার্তার গভর্নর জোকো উইদোদো প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেনাবাহিনীর সাবেক জেনারেল প্রাবোউ সুবিয়ান্তোর চেয়ে এগিয়ে আছেন।
সিএসআইএসের বুথফেরত জরিপে বলা হচ্ছে, উইদোদো ৫২ শতাংশ এবং প্রাবোউ ৪৮ শতাংশ ভোট পাবেন। আরেক জরিপ প্রতিষ্ঠান সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের জরিপে বলা হয়, উইদোদো ৫২ দশমিক ৭৬ শতাংশ এবং প্রাবোউ ৪৭ দশমিক ২৪ শতাংশ ভোট পাবেন।