দুই বছরের জন্য বন্ধ হয়ে গেল এলএইচসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের জন্য বন্ধ হয়ে গেছে ইউরোপের লার্জ হার্ডন কোলাইডার (এলএইচসি)। মহাবিশ্ব সৃষ্টির আদি রহস্য উন্মোচনে কাজ করা সুবিশাল এ যন্ত্রটিতে এ দুই বছর সময়কালে সংস্কারকাজ চালানো হবে।২০১২ সালের শেষের দিকে হিগস বোসন বা কথিত ঈশ্বর কণা শনাক্ত করার দাবি তুলে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছিলেন এলএইচসির সঙ্গে সংশ্লিষ্ট পদার্থবিজ্ঞানীরা। এ কণার সন্ধান পাওয়া গেলে তা পৃথিবী সৃষ্টির রহস্য সম্পর্কে অনেক তথ্য দেবে বলে বিজ্ঞানীদের ধারণা। তবে যন্ত্রটি প্রথমবার চালু করার পরই এতে কারিগরি সমস্যা দেখা দিয়েছিল। এরপর আর কোনো দিনই এটিকে পূর্ণক্ষমতায় চালানো যায়নি।ইউরোপভিত্তিক পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন) ফ্রান্স-সুইজারল্যান্ড সীমান্ত এলাকায় ২৭ কিলোমিটারের বৃত্তাকৃতির এলএইচসি মেশিনটি স্থাপন করে। প্রায় আলোর সমান গতিতে পরস্পর বিপরীতমুখী দুটি প্রোটন স্রোত ওই সুড়ঙ্গে সক্রিয় করে প্রোটন কণিকার মধ্যে সংঘর্ষ ঘটানো হয়। দুটি স্রোতের সংঘর্ষে প্রোটনের কণাগুলো ভেঙে টুকরা টুকরা নতুন কণার সৃষ্টি হয়। সংস্কার করে ২০১৪ সালের শেষে এটি চালু করা হবে। বিবিসি ও এএফপি।