প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে ভারতের কোনো আইনপ্রণেতার দুই বছরের সাজা হলে তাৎক্ষণিকভাবে তিনি পার্লামেন্টের আসন হারাবেন। এ ছাড়া তিনি পরবর্তী অন্তত ছয় বছর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার তাঁর এই আদেশ বাস্তবায়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের এক ডিক্রিতে বলা হয়েছে, ‘পার্লামেন্টের সদস্যরা এবং রাষ্ট্রীয় আইনপ্রণেতারা আর গণপ্রতিনিধিত্ব আইনের (আরপিএ) ধারা-৮-এর অনুচ্ছেদ-৪ দ্বারা সুরক্ষিত নন।’ এই ডিক্রির মাধ্যমে আইনপ্রণেতাদের সুরক্ষা দেওয়া একটি আইনের বিলুপ্তি ঘটল। ওই আইনের বলে আইনপ্রণেতারা দোষী সাব্যস্ত হলেও আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত পদ টিকিয়ে রাখতে পারতেন। টাইমস অব ইন্ডিয়া।