দুই-মুদ্রা নীতি ছাড়ছে কিউবা

অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে দুই-মুদ্রা নীতি ত্যাগের ঘোষণা দিয়েছে কিউবা। বিবিসি জানায়, আজ দেশটির সরকারি গণমাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
১৯৯৪ সাল থেকে কিউবা দুই-মুদ্রা নীতি চালু রেখেছে। একটি মুদ্রা মার্কিন ডলারের সমতুল্য এবং আরেকটি মুদ্রা তার ভগ্নাংশ।
রূপান্তর যোগ্য মুদ্রা পেসো পর্যটন শিল্প ও বৈদেশিক বাণিজ্যের জন্য রিজার্ভ করা হয়।
এখন থেকে ধীরে ধীরে এ মুদ্রার মানকে দেশের ভেতরে প্রচলিত মুদ্রার মানের পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
কিউবা বিশ্বের মধ্যে একটি বিরল দেশ যেখানে মার্কিন ডলার অচল। কোনো পর্যটক বা বিদেশি দেশটিতে ডলার নিয়ে গিয়ে সেখানে রূপান্তরযোগ্য মুদ্রায় বদলে নিতে পারেন। কিউবার অধিকাংশ শিল্পই রাষ্ট্র নিয়ন্ত্রিত।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ পুরো প্রক্রিয়ার জন্য একটি সময়সীমা বেধে দিয়েছে। এক কিউবান অর্থনীতিবিদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ কাজের জন্য ১৮ মাস সময় লাগতে পারে।