দুই মেয়ের অভিসার নিয়ে চিন্তিত নন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তাঁর দুই েময়ে দ্রুত বড় হচ্ছে৷ তবে প্রিয়জনের সঙ্গে ওদের অভিসারে যাওয়ার ব্যাপারে মোটেও চিন্তিত নন তিনি৷ বরং সহযোগিতার চোখ রাখছেন দুই মেয়ের ওপর৷
ওবামা-মিশেল দম্পতির বড় মেয়ে মালিয়ার বয়স ১৫ ও ছোট মেয়ে সাশা ১২ বছরে পা রেখেছে৷ ওদের সম্পর্কে ওবামার মূল্যায়ন, ‘ওরা বেশ সুবোধ’৷ গত শুক্রবার সম্প্রচারিত একটি টেলিভিশন টক শোতে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট৷
মালিয়া ও সাশাকে সারাক্ষণ গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারিতে রাখেন৷ নিরাপত্তাবলয়ের মধ্যেই থাকে ওরা৷ ওবামা বলেন, ‘আমি কিছু সশস্ত্র মানুষ পেয়েছি৷ যারা সব সময় ওদের ওপর নজর রাখে৷’
হোয়াইট হাউসে ধারণ করা ওই সাক্ষাৎকারের একপর্যায়ে রসিকতা করে ওবামা বলেন, ‘এটি হলো সেই কারণ, যে জন্য অামি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলাম৷ নিরাপত্তাবলয়ের মধ্যে ওদের হাইস্কুলের দিনগুলো কাটবে৷’
দুই মেয়েকে লোকচক্ষুর অাড়ালে রাখতে ওবামা ও মিশেল সোচ্চার৷ অন্তত যত দিন প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন ওবামা, তত দিন মালিয়া ও সাশাকে চোখের অাড়াল করতে চান না তাঁরা৷ রয়টার্স৷