দুই শান্তিরক্ষী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের টহল ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় দুই সেনা নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় শহর টিম্বাকটু থেকে ৫০ কিলোমিটার পূর্বদিকে বের নামক স্থানে গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় এ ঘটনা ঘটে। একটি বিস্ফোরকভর্তি পিকআপ নিয়ে হামলাকারীরা শান্তিরক্ষীদের ঘাঁটিতে ঢুকে এ বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী। নিহত দুই শান্তিরক্ষী পশ্চিম আফ্রিকার দেশ বারকিনা ফাসোর সেনাবাহিনীর সদস্য। হামলার নেপথ্যে কারা, তা জানা যায়নি। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ ঘটনার নিন্দা জানিয়েছেন। বিবিসি